শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
পাঠ্যবইয়ে ধর্মীয় ও নারী বিদ্বেষ ছড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী
প্রকাশকাল: মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

 ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে রাখা যাবে না বলে লেখকদের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষী বিষয়ের পাশাপাশি নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী।

ডা. দীপু মনি আরও বলেন, যে সব ছবি বিতর্কের সৃষ্টি করে সেসব ছবি ব্যবহার করা যাবে না। খুব প্রয়োজনীয় ছবি ব্যবহার করতে হবে। কথা যত সহজে বলা যায়, সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।

facebook page