বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে অস্ত্রের মহড়া
প্রকাশকাল: বুধবার, ১২ অক্টোবর ২০২২

টাঙ্গাইলে হেমনগর ইউপিনয় প‌রিষদ (ইউপি) নির্বাচ‌নকে কেন্দ্র করে আওয়ামী লী‌গ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক‌দের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ভোটকে‌ন্দ্রের সাম‌নে উভয়পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

এ তথ্য নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন গণমাধ্যমকে জানান, কে‌ন্দ্রে এজেন্ট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র সমর্থক‌দের ম‌ধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। পুলিশ সেখানে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন উভয়পক্ষের সমর্থকরা। এতে করে সেখানে উত্তেজনা দেখা দেয়। একটু পরেই তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, হাইকোর্টের আদেশে গোপালপুরের ঝাওয়াইল ও হেমনগর ইউপিতে ভোটগ্রহণ স্থগিত ছিল। বুধবার (১২ অক্টোবর) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

facebook page