শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

প্রকাশ করা হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

তবে, আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ নভেম্বর থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

সংশোধিত রুটিন অনুসারে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের দুই ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

facebook page