রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আজ প্রকাশিত বাংলাদেশ গেজেটের প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি (১) বিধি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ নিয়োগ দেন। একইসঙ্গে ৩বি (২ক) বিধি অনুসারে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সূত্র: বাসস

facebook page