বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

রাজধানী গুলশান-১ নম্বরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গুলশান ১ নম্বরের ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় বাসাটিতে থাকা স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করে গুলশান- ২ নম্বরে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাসাটিতে আগুন লাগে বলে তারা খবর পায়। খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর বাসার বেডরুম থেকে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

facebook page