বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

নোয়াখালী, ২ জানুয়ারি ২০২৫ (বাসস) : নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার দায়ে সাইফুল ইসলাম নামে একব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নামে একব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। অভিযানকালে এক্সেভেটরটি জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আকিব উসমান বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।

সূত্র: বাসস

facebook page