শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ডিএনসিসির আর্থিক সহায়তা
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস): রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার মহাখালী কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ডিএনসিসি’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক। ডিএনসিসি’র সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

সূত্র: বাসস

facebook page