রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশকাল: শনিবার, ৪ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. আবুল হাসান (৪০)। আজ শুক্রবার ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কারওয়ান বাজারে ২০১৫ সালের ২০ এপ্রিল দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত আবুল হাসান।

গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।

 

সূত্র: বাসস

facebook page