রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ চান বাণিজ্য উপদেষ্টা
প্রকাশকাল: রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ভালো। বিনিয়োগে কোনো বাধা নেই। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে।

আজ রোববার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) নেতাদের সাথে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৈঠকে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাণিজ্য উপদেষ্টা যুক্তরাজ্যের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশের পাটজাত দ্রব্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস ও টেলিকম খাতে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, দুইদেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিনিয়োগ করুন, দেশের উন্নয়নে অবদান রাখুন।

এ সময় ইউকেবিসিসিআই নেতারা বাংলাদেশ ন্যাশনাল টি বোর্ড, সরকারি টেলিকম খাত ও শিক্ষা খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বাড়াতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও তারা সি-ফুড এক্সপোর্ট, ফুড প্রসেসিং ও গ্রিন ফার্মিং সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ এগ্রিকালচারাল জোন (এগ্রিকালচারাল বেসড ইপিজেড) স্থাপনের দাবি জানান।

সভায় ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া, সংগঠনের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট বজলুর রশিদ, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের এমপি ড. রুপা হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাসস

facebook page