রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত
প্রকাশকাল: রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আদেলোহাব সাইদানি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত সাইদানি বলেন, আলজেরিয়ায় পোশাকসহ সব বাংলাদেশি পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের উচিত বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানো। আলজেরিয়ার ব্যবসায়ীরা এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

বশির বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বন্ধন এ সম্পর্ককে সুদৃঢ় করেছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতার পরিধি বাড়াতে হবে। আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ সম্ভাবনার একটি নতুন ক্ষেত্র।

 

সূত্র: বাসস

facebook page