শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সবুজের পরিবারের পাশে তারেক রহমান
প্রকাশকাল: রবিবার, ৫ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শেরপুর জেলার শ্রীবরদী থানার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ননা করতে গিয়ে এ সময়  নিহতের পিতা মো. আজাহার আলী ও তার স্ত্রী মোসা. সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

এ সময় শহিদ পরিবারের কাছে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিক বাসসকে আজ এ কথা জানান।

 

সূত্র: বাসস

facebook page