বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
বিকাশের পেমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হলো ৬ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৭ লাখ গ্রাহক
প্রকাশকাল: মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) :  বিকাশের পেমেন্ট প্লাটফর্মে যুক্ত হলো দেশের আরও ৬টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৭ লাখেরও বেশি  গ্রাহক।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে পৃথক চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি ফলে ওইসব প্রতিষ্ঠানের সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে  বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিষ্ঠানগুলোর সদস্যরা বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারবেন।

বিকাশের পেমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো: পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই), গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), নবলোক পরিষদ ও মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও)।
উল্লেখ্য, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে আসে বিকাশ।

এই অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে নতুন এই ৬টিসহ মাইক্রোফাইন্যান্সের ২৫টি প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি সদস্য সহজেই তাদের সঞ্চয় ও ঋণের টাকা জমা  দিতে পারবেন।

 

সূত্র: বাসস

facebook page