শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই
প্রকাশকাল: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইল, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার রাত দশটার দিকে সা’দত বাজারের মেরাজ নামের এক ব্যবসায়ীর পার্টসের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত দশটার দিকে করটিয়া সা’দত বাজারের ব্যবসায়ী মেরাজ হোসেনের মোটরসাইকেল পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় মুহূর্তেই অপর দুটি দোকানেও আগুন লেগে যায়। প্রতিবেশী ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে । পরে তিনটি ইউনিটের তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সেটি তদন্তের পর জানা যাবে।

 

সূত্র: বাসস

facebook page