সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। সরকার ইতিমধ্যেই এ লক্ষে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘আবগারি শুল্ক ৬৩ শতাংশ থেকে ৩ শতাংশ কমানো  হয়েছে। আমদানি বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা তাদের পণ্য ছেড়ে দিতে বাধ্য হবে। বাজারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

সরকার বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্য আমদানি সহজ করা হয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পণ্য মজুদ একটি সাময়িক সমস্যা।

তিনি জানান, এখনো চালের কোনো ঘাটতি নেই। খাদ্য মন্ত্রণালয় পাকিস্তান ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করছে। এ ছাড়া ওএমএস এবং টিসিবি কর্মসূচির পরিধিও বাড়ানো হয়েছে।

সূত্র: বাসস

facebook page