শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দুগ্ধ উৎপাদনের ঘাটতি মেটাতে কাজ করছে সরকার: সমবায় ডিজি
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চাঁদপুর, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সমবায় অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শরিফুল ইসলাম বলেছেন, সমবায়ের মাধ্যমে দুগ্ধ খামারিদের একতাবদ্ধ করে প্রশিক্ষণ, ঋণ এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে দুগ্ধ উৎপাদনের ঘাটতি মেটাতে কাজ করে চলছে সরকার। এরই অংশ হিসেবে ঘাটতিতে থাকা উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলাসহ সারাদেশের ৫০টি উপজেলায় চলমান রয়েছে এই পাইলট প্রকল্প।

বৃহষ্পতিবার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রায় এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সে  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ -এই স্লোগানে  চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনস্থ সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায়  অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মাদ মুজিব উর রহমান খাঁন,  ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম, চান্দ্রা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, গাজীপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি এস এম জসীম উদ্দীন মিন্টু ও চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক কামাল হোসেন।

সূত্র: বাসস

facebook page