রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ্য থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাহফিলে উপস্থিত থাকবেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ আসর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনেও মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ছাত্রদল একই দিন বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।

এছাড়াও সারাদেশে সকল ইউনিট বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করবে।

সূত্র:  বাসস

facebook page