শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির ইন্তেকাল
প্রকাশকাল: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জ, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল (৫৬) হ্নদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

গতকাল রোববার দিবাগত রাত দেড় টায় ঢাকা হ্নদরোগ ইন্সিটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজ সোমবার বেলা ১১ টায় শহর জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাযায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সংসদ সদস্য প্রার্থী মো. কামরুজ্জামান রতন ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন।

আজ বাদ যোহর তার নিজ বাড়ী টংগিবাড়ী উপজেলার বাহেরপাড়ায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ৩ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।

সূত্র:বাসস

facebook page