শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমীর খসরু
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দারিদ্র ও বেকারত্ব বেড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে। কামার-কুমার নারী সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে, যাতে সবাই এর সুফল ভোগ করে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচার ও মেগা প্রজেক্টের রাজনীতি করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৪০নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া সবসময় গনতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন। এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামীলীগের সাথে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই।

তিনি বলেন, অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সাথে সংঘর্ষ-সংঘাত চায়না। শান্তির রাজনীতি চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।

চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, এসব চাঁদাবাজ মাস্তানদের কোন স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএপির জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভে কোন প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার ও সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, ওয়ার্ড বিএনপির সভাপতি মো, লোকমান এবং সাধারন সম্পাদক মঞ্জুর কাদের।

সূত্র: বাসস

facebook page