শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বোয়ালখালীতে আগ্নিকাণ্ডে ৩টি গরুসহ ৩ বসতঘর পুড়ে ছাই
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালী উপজেলায় গোয়াল ঘরে দেওয়া সাঁজালের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরু ও গোয়ালঘরসহ ৩ বসতঘর।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত বৃহস্পতিবার রাত ১টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী, যিশু চৌধুরীর মাটির বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

তিনি জানান, গোয়ালঘরে মশা তাড়াতে দেওয়া সাঁজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা।

সূত্র: বাসস

facebook page