শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে বিপিএলে রেকর্ড শরিফুলের
প্রকাশকাল: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৫তম ম্যাচে আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট নেন চট্টগ্রাম রয়্যালসের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন শরিফুল। বিপিএলের মঞ্চে ৫ উইকেট নিয়ে নয়া রেকর্ডের জন্ম দিলেন তিনি।

বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন শরিফুল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নোয়াখালী। শরিফুলের বোলিং তোপে ১৮ দশমিক ৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় নোয়াখালী।

৩ দশমিক ৫ ওভার বল করে ৯ রানে ৫ উইকেট শিকার করেন শরিফুল। এরমধ্যে নিজের তৃতীয় ওভারে ডাবল মেডেন উইকেট এবং শেষ ওভারে ৫ বল ডেলিভারি করে ১ রানে ২ উইকেট নেন তিনি। ১৫২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ইনিংসে এই প্রথম ৫ উইকেটের দেখা পেলেন এই পেসার।

বিপিএলের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট শিকারের নয়া রেকর্ড গড়েন শরিফুল। আগে রেকর্ডটি ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে কম রানে ৫ উইকেট শিকারের রেকর্ড পাকিস্তানের মোহাম্মাদ সামির। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর হয়ে ৩ দশমিক ২ ওভার বল করে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সামি।

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হন শরিফুল। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি।

সূত্র: বাসস

facebook page