শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০
প্রকাশকাল: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

সিলেট, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা মৌলভিবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বাসসকে জানান, আজ সকাল ৭ টার দিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৬) বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের (রেজিনং—ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০)  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার এবং একজন হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার হযরত আলীর পুত্র এম. মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানী নগর উপজেলার ময়নার বিদাশের পুত্র কুলর বিদাশ (২৮)। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে থানা কমপ্লেক্সে রয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

সূত্র: বাসস

facebook page