শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বোয়ালখালীতে বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, দুই ভাই আটক
প্রকাশকাল: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম (দক্ষিণ), ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে হোরারবাগ এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ সালাহউদ্দিন রুমি (৫১) এবং সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)  নামে দুই ভাই কে আটক করা হয়েছে।

তিনি জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৬ টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। তারা দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো ও বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে অস্ত্র বেচাকেনার ব্যবসা করে আসছিল।

আটক দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: বাসস

facebook page