রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক
প্রকাশকাল: রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

ঢাকা, ১৮ জানুয়ারি,  ২০২৬ (বাসস): সিলেটের শিশু ধর্ষণ অপরাধ বিরোধী ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম কামাল উদ্দীন এবং চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মুহম্মদ আব্দুন নূর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ এক শোকবার্তায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রয়াত দুই বিচারকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দীন  আজ রাতে (১৮ জানুয়ারি)  রাজধানীর ইউনাইটেড  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিচারক  মুহম্মদ আব্দুন নূর গত ১৩ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সূত্র: বাসস

facebook page