শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশকাল: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

নেত্রকোণা, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস):জেলার মদন উপজেলায় একশত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। এসময় ঐ মাদক কারবারির কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ছয় লাখ একান্ন হাজার একশ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. ফারুক আহমেদ মদন উপজেলার কাইটাল ইউনিয়নের বাসরী দুর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর পুত্র।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মদন থানার অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তার তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ও সঙ্গীয় ফোর্স ফারুক আহমেদকে একশ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বেচাকেনার নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকাসহ গ্রেফতার করে।

হাসনাত জামান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সূত্র: বাসস

facebook page