শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

‎ঝিনাইদহ, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
‎
গতকাল ‎বুধবার রাত ৮টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
‎‎
কালীগঞ্জ আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র চালান করার চেষ্টা করা হবে বলে জানতে পারে সেনাবাহিনী। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ টিম।

এ সময় বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ওয়ান শুটারগান ও একটি দেশীয় পিস্তল এবং দুটি সুপার ম্যাগনাম শটগানের অ্যামো (গুলি) উদ্ধার করা হয়।

তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে যৌথবাহিনী।
‎
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাসস

facebook page