শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
নারায়ণগঞ্জে ২০ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক
প্রকাশকাল: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকা, ২৩ জানুয়ারি,  ২০২৬ (বাসস):  নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা  ২০ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবুমার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানসহ এক জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাসস

facebook page