রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কুমিল্লা-১০: মোবাশ্বের আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
প্রকাশকাল: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলমের করা রিটের শুনানি শেষে আজ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিয়ে আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয় বিএনপি। তবে, যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে আপিলে ইসিতে প্রার্থিতা বাতিল হয় বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার। ইসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা রিট গত ২২ জানুয়ারি খারিজ করে দেন হাইকোর্ট।

সূত্র: বাসস
facebook page