শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিলেটে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য, গরু ও মহিষ জব্দ
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিলেট, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ও গতকাল দুই জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় গরু, মহিষ, শাড়ি, কমলা, চিনি, সন পাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সিগারেট জব্দ করে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

facebook page