শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
৫০তম বিসিএস প্রিলিমিনারি: কারিগরির ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রকাশকাল: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আগামী ৩০ জানুয়ারির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

কারিগরি বোর্ডের গতকালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ‘বেসিক ইলেকট্রিসিটি’ (২৬৭১১) বিষয়টি বিসিএস পরীক্ষার কারণে ওই দিনই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, এছাড়া, ৩০ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারিত ‘সার্ভে ক্যাড’ (২৭৮৩২) ও ‘ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স’ (২৬৮৩৩) পরীক্ষা দুটির তারিখ পরিবর্তন করে আগামী ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

১ ফেব্রুয়ারির ব্যবহারিক পরীক্ষা ৩য় ও ৪র্থ শিফটে গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হলেও পূর্বে জারিকৃত বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পরীক্ষার পরিবর্তিত এই সময়সূচি সংশ্লিষ্ট সকল কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যেই অবহিত করা হয়েছে।

বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে জানা যাবে।

সূত্র: বাসস

facebook page