শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মোটর শ্রমিক নেতা বাসু হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশকাল: বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান (বাসু) শেখকে হত্যার দায়ে ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে আরও ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, ঝন্টু শেখ ও কিবরিয়াল কাজী। এর মধ্যে তফসির শেখ ও ঝন্টু শেখ বর্তমানে পলাতক রয়েছেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, শিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ ও শওকত শেখ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সাইদুর রহমান বাসুকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুলাই গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয়।

সূত্র: বাসস

facebook page