শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
নেত্রকোণায় ভারতীয় ২১ বস্তা জিরাসহ ১ ব্যক্তি আটক
প্রকাশকাল: রবিবার, ৩ মে ২০২৬

নেত্রকোণা, ৩ মে, ২০২৬ (বাসস) : জেলার পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ জানায়, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৬০০ কেজি ওজনের ২১ বস্তা ভারতীয় জিরাসহ শাহিনকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পূর্বধলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ এবং আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: বাসস

facebook page