শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
পিরোজপুরে ৩০ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশকাল: শনিবার, ২ মে ২০২৬

পিরোজপুর, ২ মে, ২০২৬ (বাসস) : জেলার মঠবাড়িয়া উপজেলায় পুলিশের অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন, মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো.নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের  ভিত্তিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় মাওলানা মো. নাসির উদ্দিনের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামে একটি ৫তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় ওই তলার ভাড়াটিয়া সাজিদুর রহমানের একটি কক্ষে পুলিশ তল্লাশি চালিয়ে স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ বস্তায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাজেদুর পালিয়ে যায়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক বেচাকেনার অভিযোগ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বাসস’কে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ১৫ লক্ষ টাকা বাজার মূল্যের ৩০ কেজি  গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: বাসস

facebook page