শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রাতে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও আশপাশের সমুদ্র এলাকায় বুধবার সন্ধ্যা থেকে ইউক্রেনের ৩৪৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণানুষ্ঠান আয়োজনের কয়েকদিন আগে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার এ দাবি করল মস্কো।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার গ্রিনীচ মান সময় ১৮০০টা থেকে বৃহস্পতিবার ০৪০০টা পর্যন্ত মোট ৩৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

চলতি সপ্তাহে দুই দেশই একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। ইউক্রেন ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, রাশিয়া তা উপেক্ষা করে।

অন্যদিকে, ক্রেমলিন ৮ ও ৯ মে যুদ্ধবিরতির দাবি জানায়। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংশ্লিষ্ট আয়োজনের সঙ্গে মিল রেখে এ সময় নির্ধারণ করা হয়।

সূত্র: বাসস

facebook page