শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস): দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৫১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি মে মাসের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ৬২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৩ শতাংশ। শুধু ৬ মে একদিনেই দেশে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

সূত্র: বাসস

facebook page