বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
বক্তব্যের জন্য জাপা‌নি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে
প্রকাশকাল: বুধবার, ১৬ নভেম্বর ২০২২

বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন নি‌য়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাও‌কির বক্তব্যের জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে ব‌লে জা‌নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

গতকাল মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে নিজ দপ্ত‌রে এক‌টি বেসরকা‌রি টে‌লি‌ভিশ‌নের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ব‌লেন, রাষ্ট্রদূ‌তের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। ওই বক্তব্যের জন্য জাপানের রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

গত সোমবার (১৪ নভ্ম্বের) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন নিয়ে খোলামেলা মন্তব্য করেন জাপানের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রেখেছে, যা পৃথিবীর আর কোথাও শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।

জাপানের রাষ্ট্রদূতকে নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনকারীদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, এর পেছনে কী উদ্দেশ্য, খতিয়ে দেখা হবে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুদের পরামর্শের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।

facebook page