শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সবজির কাবাব তৈরির রেসিপি
প্রকাশকাল: শনিবার, ২৬ মার্চ ২০২২

কাবাব যে শুধু মাছ-মাংস দিয়ে তৈরি করা যায়, তা কিন্তু নয়। বরং সবজি দিয়েও তৈরি করা যায় সুস্বাদু কাবাব।

চলুন জেনে নেওয়া যাক সবজি দিয়ে কাবাব তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বরবটি কুচি- ২৫০ গ্রাম
গাজর কুচি- ২৫০ গ্রাম
ফুলকপি- ২৫০ গ্রাম
পনির- ১৫০ গ্রাম
আলু- ২টি সেদ্ধ
বেসন- ১০ গ্রাম
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
মরিচ গুঁড়া- ২ চা চামচ
আদা-রসুন বাটা- ২ চা চামচ
কাঁচা মরিচ- ৪-৫টি
আদা কুচি- ১ চা চামচ
ধনে পাতা কুচি- ১ টেবিল চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
তেল- পরিমাণমতো
পাউরুটির গুঁড়া- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

বরবটি, গাজর, ফুলকপি সেদ্ধ করে নিন। এরপর সব মসলা, বেসন, সেদ্ধ আলু, পনির, পাউরুটির গুঁড়া একসঙ্গে ভালো করে মেশান। এখন এই মিশ্রণ থেকে কাবাবের আকার করে তেলে ভেজে নিন। সোনালি রং হয়ে এলে নামিয়ে নিন। চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

facebook page