শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
যেভাবে সংরক্ষণ করবেন পেঁয়াজু
প্রকাশকাল: রবিবার, ২৭ মার্চ ২০২২

ইফতার আয়োজনে পেঁয়াজু থাকে কমবেশি সব বাসাতেই। প্রতিদিন ডাল বেটে পেঁয়াজু বানানোর ঝামেলা থেকে রেহাই পেতে চাইলে একবারে বানিয়ে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। এরপর যখন যতগুলো প্রয়োজন, বের করে ভেজে নিলেই হবে।

চলুন তবে জেনে নেওয়া যাক পেঁয়াজু সংরক্ষণ করার পদ্ধতি-

তৈরি করতে যা লাগবে

মসুর ডাল- ৪ কাপ

পেঁয়াজ কুচি- ৬ কাপ

রসুন- ৪টি

কাঁচা মরিচ- স্বাদমতো

গোল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

বিট লবণ- স্বাদমতো

বেকিং পাউডার- ১ চা চামচ।

তৈরি করবেন যেভাবে

ডাল পানিতে ভিজিয়ে রাখুন। ভালোভাবে ভিজে ফুলে উঠলে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন। এরপর পাটায় অথবা ব্লেন্ডারে আধাভাঙা করে নিন। একটি পাত্রে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার তার সঙ্গে মিশ্রণ দিয়ে দিন। একটি ছড়ানো প্লেটে তেল ব্রাশ করে পেঁয়াজুর আকৃতি করে ফাঁকা ফাঁকা করে রাখুন। প্লেটটি দুই ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। এরপর বের করে পাঁচ মিনিট অপেক্ষা করে শক্ত হয়ে যাওয়া পেঁয়াজু উঠিয়ে জিপলক ব্যাগ বা ঢাকনাসহ বক্সে আবার ডিপ ফ্রিজে রেখে দিন। এছাড়া হালকা ভেজে ঠান্ডা করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পেঁয়াজু। যখন প্রয়োজন, বের করে ভেজে নেবেন।

facebook page