সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রমজানে একসাথে পুরো মাসের পণ্য না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
প্রকাশকাল: বুধবার, ৪ জানুয়ারি ২০২৩

দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসাথে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক মাসেরটা রেগুলার কিনলে পরে এই চাপটা হয় না। এটা কিন্তু একটা বড় ধরনের ঝামেলা। আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস। কারণ, রমজানের আগে থেকে ৭ দিনে কিনে নিল তারপর ৭-৮ দিন চলে যায়। তখন দেখা যায় স্বাভাবিক হয়ে আসছে। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, একবারেই কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই।

ক্রেতারা যদি বেশি কিনতে চায়, সেটা তাদের বিষয়। কিন্তু আপনাদের তো নিয়ন্ত্রণ থাকা উচিত- এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কিভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি, যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আপনারা এক মাসের জিনিস একসাথে কিনেন না, এটা একটা বড় সমস্যা। আর আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের সেই সমস্যাটা না হয়।

facebook page