শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মচমচে বেগুনি তৈরির রেসিপি
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

ইফতারের আয়োজনে বেগুনি না হলে যেনো চলেই না। অনেকের অভিযোগ থাকে, বেগুনি মচমচে হয় না। ভেজে তোলার সময় মচমচে থাকলেও কিছুক্ষণ পরেই যেন নেতিয়ে যায়। এই সমস্যার সমাধান হলো সঠিক রেসিপিতে তৈরি করা। তাহলে ভেজে রাখার দীর্ঘ সময় পরও বেগুনি থাকবে মচমচে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বেগুন- পরিমাণমতো

বেসন- ১ কাপ

ময়দা- ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জিরা বাটা- ১/৩ চা চামচ

আদা বাটা- ১/২ চা চামচ

রসুন বাটা- ১/২ চা চামচ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

কর্ন ফ্লাওয়ার- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে বেসন নিয়ে বেগুন, পানি ও তেল ছাড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি থকথকে করে মিশিয়ে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা রেখে দিন। এবার বেগুনগুলো ধুয়ে লম্বাভাবে পাতলা করে কেটে নিন। তাতে স্বাদমতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার ভাজার জন্য কড়াইতে তেল গরম করুন। এবার পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন মজাদার মচমচে বেগুনি।

facebook page