শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সাহরির জন্য পাবদা মাছের ঝোল রাঁধবেন যেভাবে
প্রকাশকাল: শনিবার, ২ এপ্রিল ২০২২

আসন্ন পবিত্র রমজানে বিশেষ করে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের খেতে হবে স্বাস্থকর ও পুষ্টিকর খাবার। আমাদের প্রধান খাবার ভাত, তাই সাহরিতে ভাতের সঙ্গে মাছ বা মাংসের কোনো পদ এবং বিভিন্ন সবজি রাখতে পারেন। সেসব রান্না হতে হবে অল্প তেল-মসলায়। অল্প তেল-মসলার খাবার যা সারাদিন আপনাকে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক সাহরির জন্য পাবদা মাছের ঝোল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাবদা মাছ- ৬-৭ টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
রসুন- ৫ থেকে ৬ কোয়া
লবণ- স্বাদমতো
হলুদ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ২-৩টি
ধনেপাতা কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ধুয়ে নিতে হবে। এরপর লবণ, হলুদ আর অল্প সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। যে কড়াইতে রান্না করবেন তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও সরিষার তেল দিন। এরপর তাতে অল্প পানি মিশিয়ে নিন। কড়াইটি চুলায় বসান। চুলার আঁচ কমানো থাকবে। এবার কড়াইতে কাঁচা মরিচ দিয়ে দিন। অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিন। মসলা কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার তাতে অল্প পানি যোগ করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

facebook page