শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
হাঁসের মাংসের রেসিপি
প্রকাশকাল: বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২

বাটা মসলায় রান্না করা খাবারের স্বাদ আলাদা হয়। খেতে একটু বেশিই ভালো লাগে যেন। একটা সময় বাটা মসলায় তরকারি রান্নার চল ছিল। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে সেই অভ্যাস নেই বললেই চলে। তবু মাঝে মাঝে একটু সময় করে স্বাদ বদল করা যেতেই পারে। চলুন জেনে নেওয়া যাক বাটা মসলায় হাঁসের মাংস রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

হাঁস (চামড়াসহ এক কেজি বা বেশি)- ১টি

পেঁয়াজ বাটা- ১ কাপ

দারুচিনি, লবঙ্গ, তেজপাতা বাটা- ১ টেবিল চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- দেড় টেবিল চামচ

মরিচ বাটা- এক চা চামচ

হলুদ বাটা- আধা চা চামচ

পোস্তবাটা- আধা চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

ধনে বাটা- ১ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

লেবুর রস- ২ টেবিল চামচ

চিনি- ১ চা চামচ

তেল- পরিমাণমতো

গরম পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

চামড়াসহ হাঁসের মাংস টুকরা করে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ঝাঁঝরিতে রেখে পানি ঝরিয়ে নিন। নারিকেল বেটে প্রথমে আধাকাপ পানি দিয়ে গুলে ঘন দুধ ছেঁকে নিন। ছেঁকে রাখা নারিকেলে আরও দুই কাপ পানি দিয়ে গুলে দুধটুকু ছেঁকে আলাদা রাখুন। আধা কাপ পেঁয়াজ কুচি বেটে নিন।

১ কাপ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে বাকি পেঁয়াজ কুচি, লেবুর রস বাদে সব মসলা, মাংস ও পাতলা নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রয়োজনে আরও পানি মিশিয়ে সেদ্ধ করা যেতে পারে। এরপর বাকি তেলে গরম মসলা ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ বাদামি করে ভেজে সিদ্ধ মাংস, চিনি ও লেবুর রস দিয়ে নেড়ে কষান।

তেল উপরে এলে নারিকেলের ঘন দুধ ও কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে দমে রাখুন তেল ওপরে না আসা পর্যন্ত। নামিয়ে গরম ভাত, পোলাও, রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

facebook page