শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চিকেন পাকোড়া তৈরির রেসিপি
প্রকাশকাল: মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২

ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চিকেন পাকোড়া। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন পাকোড়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মাংসের টুকরা- আধা কেজি

কাঁচা মরিচ- ৪-৫টি

ধনেপাতা- ২ টেবিল চামচ

পেঁয়াজ- ২টি

ডিমের সাদা অংশ- ২টি

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

ভাজা জিরার গুঁড়া- ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

বেসন- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

তেল- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। টুকরাগুলো বড় করবেন না, ছোট ছোট হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর বেসন, তেল ও চালের গুঁড়া বাদে বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এভাবে রেখে দিন মিনিট দশেক। এরপর চুলায় তেল গরম হতে দিন। এদিকে মাখানো মুরগির মাংসের সঙ্গে বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। তেল গরম হলে তাতে মাংসের টুকরাগুলো সোনালি করে ভেজে তুলুন। চুলায় আঁচ মিডিয়াম লো রাখুন। এতে পাকোড়া ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে, পুড়ে যাবে না। এরপর ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‍চিকেন পাকোড়া।

facebook page