শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মুরগির মাংসের হালিম তৈরির রেসিপি
প্রকাশকাল: শনিবার, ৯ এপ্রিল ২০২২

মুরগির মাংস দিয়েও তৈরি করা যায় হালিম। এই হালিম খেতে মোটেও কম সুস্বাদু নয়। রান্না করতেও খুব বেশি সময় লাগে না। চলুন জেনে নেওয়া যাক মুরগির মাংসের হালিম তৈরির রেসিপি-

যেসব শস্য লাগবে

মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল ও পোলাওর চাল সব মিলে আধা কেজির মতো নিন। এর সঙ্গে নিন এক কাপ গম। সবকিছু একসঙ্গে করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিন।

যেসব উপকরণ লাগবে

মুরগির মাংস- দেড় কেজি, পেঁয়াজ- ৪ টি কুচি করা, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ২ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ, জিরা গুঁড়া- ২ চা চামচ, ধনিয়া গুঁড়া- ২ চা চামচ, ধনেপাত কুচি- পরিমাণমতো, আদা কুচি- পরিমাণমতো, তেল- আধা কাপ, লবণ- স্বাদমতো।

তৈরি করবেন যেভাবে

মুরগির মাংসগুলো সব মসলা মাখিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টার মতো। এবার বড় একটি হাঁড়িতে মাখানো মুরগির মাংসগুলো দিয়ে দিয়ে অল্প পানিতে রান্না করুন মিনিট বিশেক। এবার মাংসগুলো তুলে রাখুন। একই হাঁড়িতে গুঁড়া করে রাখা সব রকম ডাল আর গমের মিশ্রণ দিয়ে নড়াচড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রেখে এক ঘণ্টার মতো রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন, নিচে যেন না লেগে যায়। এবার আগে থেকে রান্না করা মুরগির মাংস মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন। ঘন হয়ে তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। পরিবেশনের সময় হালিমের উপরে ধনেপাতা কুচি, আদা কুচি, কাচা মরিচ কুচি ও বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিন।

facebook page