শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ইফতারের পরেই ভরপেট খাওয়ার ক্ষতি
প্রকাশকাল: মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

ইফতারের পরপরই একগাদা খাবার খেয়ে ফেলা। এরপর সেসব খাবার হজম করতে গিয়ে প্রচণ্ড ক্লান্তি লাগা, পুরো মাস এভাবে খাওয়ার পরে ওজন বেড়ে যাওয়ার ভয় তো থাকেই। একসঙ্গে অনেকগুলো খাবার না খেয়ে ধীরে-সুস্থে খেতে হবে। চলুন জেনে নেওয়া যাক-

অল্প চিনি খান

সন্ধ্যায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার দ্রুত শক্তি জোগায় কিন্তু এর ক্ষতিকর প্রভাবের আশঙ্কাও এড়িয়ে যাওয়া যায় না। চিনিতে থাকে অত্যাধিক ক্যালোরি। এটি বেশি খেলে ওজন বাড়ে দ্রুত। তাই ইফতারের সময় খুব বেশি চিনি মিশ্রিত শরবত বা পানীয় পান করবেন না।

ব্যালান্স ডায়েট ধরে রাখুন

রমজানেও মেনে চলতে হবে ব্যালান্স ডায়েট। বেছে নিতে হবে সুষম খাবার। এমন খাবার খান যেগুলো ফাইবার ও জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এগুলো দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। সারাদিন সতেজ থাকতে ও অতিরিক্ত খাওয়া এড়াতে এ ধরনের খাবার খেতে হবে। কম ক্যালোরিযুক্ত খাবার রাখুন তালিকায়। এতে ওজন ধরে রাখা সহজ হবে।

ধীরে খেতে হবে

একসঙ্গে একগাদা খাবার খাবেন না। এটি মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। দ্রুত খাবার খেতে থাকলে পেট ভরে গেলেও মস্তিষ্ক তা টের পায় না। এতে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলার ভয় থাকে। তাই খেতে হবে আস্তে-ধীরে। ছোট ছোট কামড়ে ধীরে চিবিয়ে খান। এতে মস্তিষ্ক পূর্ণতার স্বাদ পাবে।

পর্যাপ্ত পানি পান করুন

প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করতে হবে। দিনের বেলা রোজা থাকার কারণে কেবল রাতের সময়টুকুতে এতখানি পানি পান করা একটু কষ্টসাধ্য হলেও চেষ্টা করতে হবে। ইফতারের পর শরীরকে তরতাজা রাখতে পর্যাপ্ত পানি পান করুন। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পানি পান করা আবশ্যক।

হাঁটাহাঁটি করুন

ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্যালোরি ঝরানো সহজ হবে, পেটে চর্বি জমবে না। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর খাবার হজম সহজ করার জন্য হাঁটাহাঁটির অভ্যাস থাকা জরুরি।

facebook page