শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
কাঁচা আমের শরবত বানাবেন যেভাবে
প্রকাশকাল: মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

সারাদিন রোজা থাকার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা ফলের শরবত খেলে শরীর জুড়িয়ে যায়। এ কারণে অনেকেই গরমের এ সময় ইফতারিতে নানা ধরনের ঠান্ডা শরবতের ব্যবস্থা রাখেন। এতে প্রতিদিনের একঘেয়েমি স্বাদ পরিবর্তিত হয়।

যারা টক ফল পছন্দ করেন তাদের জন্য ইফতারে এই শরবত বাড়তি স্বাদ যোগ করবে। টক মিষ্টি স্বাদের এই শরবত একদিকে যেমন শরীর ঠান্ডা করবে তেমনি শরীরে পুষ্টিও দেবে। স্বাস্থ্যকর টক-মিষ্টি কাঁচা আমের শরবত কীভাবে বানাবেন জেনে নিন।

উপকরণ : পাতলা স্লাইজ করে কাটা আম ১ কাপ, লবণ এক টেবিল চামচ, চিনি স্বাদমতো, লেবুর রস ১ চাচম( ইচ্ছে হলে), পুদিনা পাতা ৮-১০-টা, ধনে পাতা আধা চা চামচ, ঠান্ডা পানি প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালি : প্রথমে টুকরা করা আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। এরপর পুদিনা পাতা ছাড়া এক এক করে অন্য উপকরণগুলো যোগ করুন। ঠান্ডা পানি মিশিয়ে চাহিদা অনুযায়ী পাতলা বা ঘন রাখুন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

facebook page