শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
এসএসসি ও দাখিলের ফরম পূরণ শুরু
প্রকাশকাল: বুধবার, ১৩ এপ্রিল ২০২২

২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে। যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষার্থীরা অনলাইনে ফি জমা দিতে পারবেন ২৫ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। তবে ফি জমা দেওয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগামী ১৯ মে তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

জানা গেছে, এবার বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ হিসেবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে।

কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের ১ থেকে ৪টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

facebook page