শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
নতুন শিক্ষাক্রম নিয়ে ভয়ে আছেন গাইড ও কোচিং ব্যবসায়ীরা
প্রকাশকাল: বুধবার, ২৯ মার্চ ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংয়ের যেতে হবে না, নোট-গাইড প্রয়োজন হবে না। তাই নতুন কারিকুলাম নিয়ে ঘোর বিরোধীতায় নেমেছেন সংশ্লিষ্ট নোট-গাইড ও কোচিং ব্যবসায়ীরা।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নতুন শিক্ষাক্রম ২০২২ বিষয়ে সারা দেশের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন কারিকুলাম নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে কোচিংয়ে যেতে বলেন ও শিক্ষার্থীদের কোচিং করান তাদের এখন মহাভয়। এটি একবারে অমূলক নয়। আসলেই নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংয়ের দরকার হবে না।

আরেকটি পক্ষ আছে নোট ও গাইড বই নিয়ে যারা ব্যবসা করেন। সেখানে তো অনেক টাকা। তাদেরও খুব ভয় যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে নোট বই ও গাইড বইয়ের দরকার হবে না। তাদের ভয়ও একবারে অমূলক নয়। তাছাড়া সমাজে আরেক ধরনের মানুষ আছে যারা পরিবর্তন চান না। আগে যা আছে সেটা নিয়ে থাকতে চান তারা।

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে কোচিং বা নোট-গাইডের আর দরকার হবে না। ফলে এ ব্যবসাও আর চলবে না, তাই এটির বিরোধিতা করা হচ্ছে। তবে কোচিংয়ে সবকিছু খারাপ তা নয়। কোচিংয়ের মধ্যে যেটাকে আমরা কোচিং বাণিজ্য বলি, সেখানে ‘কোচিং’ কথাটিও খারাপ নয় বরং ‘বাণিজ্য’ কথাটিও খারাপ নয়। কিন্তু যারা শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে বাধ্য করান কোচিংয়ে যেতে ও সেখান থেকে তারা অতিরিক্ত রোজগার করেন। সেখানেই সমস্যা।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা আসুক না কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের নাগরিক ও সুনাগরিক হবে। তারা মানবিক হবে ও প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে। তারা সৃজনশীল হবে। তবে যেকোনো নতুন কিছু করতে গেলে ছোটখাট ভুল হতেই পারে। তাই সব বাধা পেরিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

facebook page