সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
খাদ্যপণ্যের বৈশ্বিক দাম ২০% কমেছে
প্রকাশকাল: শনিবার, ৮ এপ্রিল ২০২৩

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম এক বছর আগের দামের চেয়ে ২০.৫ শতাংশ কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এফএও বলছে, চলতি বছরের মার্চ মাসে খাদ্যপণ্যের যে দাম কমেছে তা এবার দিয়ে টানা ১২ মাস কমলো। আর গত বছরের মার্চে খাদ্যপণ্যের বৈশ্বিক দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

দানাদার খাদ্যশস্যের মূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ৫.৬ শতাংশ কমেছে। আর গমের দাম কমেছে ৭.১ শতাংশ। পর্যাপ্ত বৈশ্বিক সরবরাহ এবং রপ্তানিকারকদের মধ্যে শক্তিশালী প্রতিযোগিতার কারণে গমের দাম এতটা কমেছে।

এছাড়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের সম্প্রসারণ যা ইউক্রেনকে কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে রপ্তানি চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, গমের মূল্যপতনের পেছনে তারও অবদান রয়েছে।

facebook page