বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
ইরানে গুলিতে প্রাণ গেল জ্যেষ্ঠ ধর্মীয় নেতার
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

মধ্যপ্রাচ্যের ইরানে আব্বাস আলী সোলাইমানি নামে এক শিয়া ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরানের পাশের প্রদেশ মাজানদারানের বাবলসারের একটি ব্যাংকের ভেতর তাকে গুলি করে হত্যা করা হয়।

গুলিতে প্রাণ হারানো আব্বাস আলী সোলাইমানি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাসেম্বলি অব এক্সপার্টের একজন সদস্য ছিলেন।

ইরানের সংবাদমাধ্যমগুলো প্রথমে জানিয়েছিল, ব্যাংকের ভেতর থাকা গার্ডের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে কেউ একজন আলী সোলাইমানিকে গুলি করেছেন। কিন্তু পরবর্তীতে সিসিটিভির ফুটেজ ঘেটে দেখা যায়, এই শিয়া নেতাকে ঠান্ডা মাথায় পেছন থেকে গুলি করেছেন ব্যাংকের গার্ড নিজেই। গুলি করার পরপরই সোলাইমানির মাথায় থাকা টারবাইনটি পড়ে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত মানুষ তাৎক্ষণিকভাবে বুঝতেই পারেননি কী হয়েছে। পরবর্তীতে দেখতে পান ওই বৃদ্ধ নেতা মাটিতে পড়ে আছেন। তখন তারা তাকে ধরাধরি করে তোলার চেষ্টা করেন।

কেন এবং কী কারণে ঠান্ডা মাথায় সাবেক এই শিয়া নেতাকে হত্যা করা হলো সেটির কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষভাবে তদন্ত করা হবে।

৭৭ বছর বয়সী সোলেমানি ৭৭ সদস্যবিশিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টে থাকা ছাড়াও সিস্তান ও বালুচিস্তান প্রদেশে আয়াতুল্লাহ আল খামেনির ব্যক্তিগত প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

facebook page