শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল
প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

রোদ ও ধুলাবালিতে চুল হয়ে পড়ে বিবর্ণ। বাড়ে চুল পড়া ও খুশকির সমস্যাও। চুলের বিভিন্ন সমস্যা থেকে রেহাই পেতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই ক্যাপসুল।

ডিম এবং ভিটামিন ই

১টি ডিম, ৪টি ভিটামিন ই ক্যাপসুল এবং ১ চা চামচ আমন্ড অয়েল একসঙ্গে মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা এবং ভিটামিন ই

চার বা পাঁচটি ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে নিন। ৩ চা চামচ অ্যালোভেরা জেল মেশান তেলের সঙ্গে। কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান। মিশ্রণটি চুলে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

জোজোবা অয়েল এবং ভিটামিন ই

ভিটামিন ই এবং অ্যালোভেরার সঙ্গে জোজোবা তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ভিটামিন ই, দই এবং মধু

৪টি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। এই তেলের সঙ্গে আধা কাপ দই ও ২ চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। খুশকি দূর হবে নিয়মিত ব্যবহারে।

facebook page